ads

মঙ্গলবার , ১২ জুলাই ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুস্তক ব্যবসায়ী এমদাদুল হক আর নেই

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ১২, ২০২২ ৩:২৫ অপরাহ্ণ

শেরপুর শহরের বিশিষ্ট পুস্তক ব্যবসায়ী, এমদাদিয়া লাইব্রেরির স্বত্বাধিকারী মো. এমদাদুল হক (৬৫) আর নেই। তিনি ১১ জুলাই সোমবার রাত ১টার দিকে রাজধানী ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র পুত্র ব্যবসায়ী শহিদুল ইসলামসহ অনেক আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে শহরে শোকের ছায়া নেমে আসে। তিনি পুস্তক ব্যবসার পাশাপাশি বিভিন্ন সেবামূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। এদিন দুপুর পর্যন্ত শহীদ বুলবুল সড়কের ব্যবসায়ীরা প্রতিষ্ঠান বন্ধ রেখে শোক কর্মসূচি পালন করে।
একইদিন বেলা আড়াইটায় পৌর ঈদগাহ মাঠে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. তহুর আলী, জেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি একেএম মোসাদ্দেক ফেরদৌসী, জেলা হোটেল-রেস্তোরা মালিক সমিতির সভাপতি আনোয়ারুল হাসান উৎপল, জেলা হাজী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ¦ মো. সিরাজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম, মরহুমের একমাত্র পুত্র শহিদুল ইসলাম প্রমুখ।
পরে শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর মধ্যপাড়া এলাকায় দ্বিতীয় নামাজে জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুল হকের মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোখলেছুর রহমান আকন্দ ও চেম¦ার অব কমার্সের সভাপতি আলহাজ¦ মো. আসাদুজ্জামান রৌশন গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads