ads

রবিবার , ৩ জুলাই ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্ত্রী-মেয়েকে নিয়ে হজ্বের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন হুইপ আতিক

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ৩, ২০২২ ৯:৪৮ অপরাহ্ণ

স্ত্রী-মেয়েকে নিয়ে পবিত্র হজ্বব্রত পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রাজধানী ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের হুইপ, শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ও শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক।

Shamol Bangla Ads

তিনি ৩ জুলাই রবিবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে তিনি স্ত্রী শিক্ষিকা শান্তা রহমান ও বড় মেয়ে স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা ডাঃ শারমিন রহমান অমিকে নিয়ে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। সোমবার ভোররাতে তারা সৌদি আরবের জেদ্দায় পৌঁছবেন। আগামী ৪ আগস্ট হজ¦ শেষে তাদের ফেরার কথা রয়েছে।

বিমানবন্দরে স্ত্রী-মেয়েসহ হুইপ আতিককে বিদায় জানাতে উপস্থিত ছিলেন হুইপ আতিকের একান্ত সহকারী (পিএস) ওয়ারেস হোসেন, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ¦ এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরী প্রমুখ।

Shamol Bangla Ads

এদিকে হজে¦র উদ্দেশ্যে ঢাকা ত্যাগের আগে হুইপ আতিক এক ফেসবুক লাইভে দলীয় নেতা-কর্মীসহ শেরপুরবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

Need Ads