ads

রবিবার , ৩ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে যুদ্ধাপরাধ মামলার সাক্ষী জালাল উদ্দিন আর নেই

খবর টি পড়েছেন : ৩৪০
নালিতাবাড়ীতে যুদ্ধাপরাধ মামলার সাক্ষী জালাল উদ্দিন আর নেই
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মানবতাবিরোধী অপরাধের রাষ্ট্রপক্ষের সাক্ষী শেরপুরে নালিতাবাড়ীর সোহাগপুর বিধবাপল্লীর শহীদ স্বজন জালাল উদ্দিন (৭৪) আর নেই। ৩ জুলাই রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শারীরিক অসুস্থ্যতাজনিত কারণে নালিতাবাড়ী উপজেলা হাসপাতালে নেওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি………রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে রেখে গেছেন।

Shamol Bangla Ads

তিনি সোহাগপুর বিধবাপল্লী শহীদ পরিবার কল্যাণ সমিতির সভাপতি ছিলেন। বাদ এশা সোহাগপুর বিধবাপল্লী এলাকায় নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

জানা যায়, নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামে ১৯৭১ সালের ২৫ জুলাই ভোরে পাকসেনারা স্থানীয় আলবদর, রাজাকারদের সহায়তায় গণহত্যা চালায়। সেদিনের ৬ ঘন্টার তান্ডবে প্রাণ হারায় ওই গ্রামের ১৮৭ জন পুরুষ, বিধবা হয় ৫৭ জন নারী। সেই থেকে সোহাগপুর গ্রামের নাম পাল্টে হয়ে যায় বিধবাপল্লী। পরবর্তীতে সোহাগপুর বিধবাপল্লীর ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় এবং ফাঁসি কার্যকর হয়। নানা হুমকি-ধামকি, রক্তচক্ষু উপেক্ষা করে ওই মামলায় রাষ্ট্রপক্ষে বিধবাপল্লীর ৪ সাক্ষ্যদাতার মধ্যে জামালউদ্দিন ছিলেন অন্যতম সাক্ষী।

Shamol Bangla Ads

তার মৃত্যুতে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরো, জেলা সেক্টর কমান্ডার্ন্স ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মওলা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক হাকিম বাবুল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু গভীর শোকপ্রকাশ করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার প্রতিবাদে ও ঘটনায় জড়িতদের গ্রেফতারে… পরবর্তী সংবাদ স্ত্রী-মেয়েকে নিয়ে হজ্বের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন হুইপ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads