ads

রবিবার , ৩ জুলাই ২০২২ | ২৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৭ম জাতীয় রোলার স্কেটিং ফেডারেশন কাপে শেরপুর স্কেটিং ক্লাবের ৩ পদক জয়

জয়ন্ত দে, স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ৩, ২০২২ ১০:০৭ অপরাহ্ণ

৭ম জাতীয় বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন কাপ-২০২২ এ শেরপুরের স্কেটিং ক্লাব থেকে অংশগ্রহণ করে ২ জন প্রতিযোগী মোট ৩টি সিলভার ও ব্রোঞ্জ পদক জিতেছেন। ১ জুলাই শুক্রবার শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় শেরপুর স্কেটিং ক্লাবের ১১ জন প্রতিযোগী অংশ নেন।

Shamol Bangla Ads

তাদের মধ্যে ৫০০ মিটার স্পিড স্কেটিং-এ তাবাসসুম দ্বিতীয় স্থান অর্জন করে সিলভার মেডেল ও সিনথী তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ মেডেল এবং ৩০০ মিটার স্পিড স্কেটিং-এ সিনথী দ্বিতীয় স্থান অর্জন করে সিলভার মেডেল লাভ করেন।

শেরপুর স্কেটিং ক্লাবের প্রশিক্ষক ছানোয়ার হোসেন ও টিম ম্যানেজার মিঠুন দে বিষয়টি নিশ্চিত করে জানান, শেরপুরে ২০২০ সাল থেকে স্কেটিং ক্লাবের যাত্রা শুরু হয়। স্বল্প সময়েই জাতীয় পর্যায়ে তিনটি পদক লাভ অবশ্যই একটি গর্বের বিষয়। একটু পৃষ্ঠপোষকতা ও সুযোগ-সুবিধা পেলে আমাদের ক্লাব আরও ভালো করবে বলে প্রত্যাশা করি।

Shamol Bangla Ads

তারা নিজেদের ক্লাবের নামে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ দেওয়ায় বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আসিফুল হাসান আসিফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Need Ads