ads

শনিবার , ২ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

খবর টি পড়েছেন : ২৩০
সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সৌদি আরবে হজ করতে গিয়ে আরও দুই বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে চলতি মৌসুমে হজযাত্রা শুরুর পর মোট ১০ বাংলাদেশির মৃত্যু হলো। এরমধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী।

Shamol Bangla Ads

জানা যায়, শুক্রবার (১ জুলাই) ঢাকার লালবাগের ৬১ বছর বয়সী তপন খন্দকার মক্কায় ইন্তেকাল করেছেন। তার পাসপোর্ট নম্বর-ইই০৫৪০২৪৬। এর আগে, বৃহস্পতিবার (৩০ জুন) মারা যান জামালপুরের কামারখন্দের ৪৭ বছর বয়সী হজযাত্রী মো. রফিকুল ইসলাম। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে ওই তথ্য জানানো হয়েছে। এর আগে ২৮ জুন একজন, ২১ জুন দু’জন, ১৭ জুন দু’জন আর ১১ জুন আর ১৬ জুন আরও ২ জন এবং ৩০ জুন আরও এক বাংলাদেশির মৃত্যু হয়।

মারা যাওয়া বাকি ৮ জন হলেন- টাঙ্গাইলের আব্দুল গফুর, রংপুরের পীরগাছার মো. আবদুল জলিল খান, ঢাকার বিউটি বেগম, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, নোয়াখালী জেলার নুরুল আমিন ও চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির, মোছা. ফাতেমা বেগম।

Shamol Bangla Ads

এদিকে, বুধবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী ৮ জুলাই শুক্রবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন (রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ), অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন পেলো আরও ১৫ পত্রিকা ও… পরবর্তী সংবাদ জামালপুরে বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads