জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়াতে পাট কাটতে গিয়ে বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু হয়েছে। ১ জুলাই শুক্রবার বিকালের বজ্রপাতে তদের মৃত্যু হয়। ঝাউগড়া ইউনিয়নের চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা হেনা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলো- ঝাউগড়া ইউনিয়নের পইরবাড়ী এলাকার মৃত মেহার ফকিরের ছেলে মকবুল ফকির (৫৪) এবং মৃত বাহার ফকিরের ছেলে হানিফ ফকির (৫৬)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।
স্থানীয়রা জানায়, মকবুল ফকির ও হানিফ ফকির শুক্রবার সকালে টগারচর পূর্ব পাড়া ঝিনাই নদীর পড়ে দিনমজুরী হিসাবে তাদের ভাতিজা ফজলুল ফকিরের জমিতে পাট কাটতে যায়। পাটক্ষেতটি নদীর পাড়ে চরের মধ্যে হওয়ায় সারাদিন তাদের আর কেউ খোঁজ নেয়নি। তবে সন্ধ্যার পরেও যখন তারা বাড়িতে ফিরে না আসে তখন তাদের খোঁজ করতে গেলে তাদের দুজনকেই পাট ক্ষেতে মৃত অবস্থায় পাওয়া যায়।





















