ads

শনিবার , ২ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন পেলো আরও ১৫ পত্রিকা ও ৩ পোর্টালের অনলাইন

খবর টি পড়েছেন : ২২৬
তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন পেলো আরও ১৫ পত্রিকা ও ৩ পোর্টালের অনলাইন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নতুন করে আরও তিনটি নিউজ পোর্টাল এবং ১৫টি পত্রিকার অনলাইন সংস্করণকে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার। ৩০ জুন বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা থেকে জারি করা দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

এতে বলা হয়েছে, এসব পোর্টাল ও দৈনিকের অনলাইন সংস্করণকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে ২০ কার্যদিবসের মধ্যে তথ্য অধিদফতর থেকে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নিউজ পোর্টাল তিনটি হলো- শীর্ষ সংবাদ ডটকম, এইচবিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও শেয়ার বাজার নিউজ ডটকম।

Shamol Bangla Ads

এছাড়া যেসব পত্রিকার অনলাইন সংস্করণ অনুমতি পেয়েছে সেগুলো হচ্ছে- দৈনিক সকালের সময়, দৈনিক অগ্রসর, দৈনিক মাতৃভূমির খবর, দৈনিক বর্তমান কথা, দৈনিক আমাদের বাংলা, দৈনিক কুমিল্লার কাগজ, সাপ্তাহিক অন্যধারা, দৈনিক করতোয়া, দৈনিক ফুলকি, দৈনিক জননেত্র, দৈনিক পল্লী বাংলা, দৈনিক আমাদের কক্সবাজার, দৈনিক আমাদের ব্রাহ্মণবাড়িয়া, দৈনিক মাধুকর ও দ্য নিউ নেশন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জিলহজ মাসের চাঁদ দেখা গেছে : ঈদুল আজহা… পরবর্তী সংবাদ সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads