ads

শনিবার , ২ জুলাই ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ২, ২০২২ ৩:০৩ পূর্বাহ্ণ

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১ জুলাই শুক্রবার সনাতন ধর্মাবলম্বী হিন্দু নারী-পুরুষ জেলা শহরের গোপালবাড়ী মন্দির থেকে একটি রথ টেনে নয়আনী বাজার এলাকার কালিমাতার মন্দিরে নিয়ে যান।

Shamol Bangla Ads

বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন), শেরপুরের উদ্যোগে শহরের গৃদানারায়ণপুর এলাকার নরসিংহ জিউর মন্দির থেকে আরেকটি রথ টেনে কালিমাতার মন্দিরে নিয়ে যাওয়া হয়। এ উপলক্ষে ইসকন নরসিংহ জিউর মন্দির ও গোপালবাড়ী প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা ও হরিনাম কীর্ত্তণের আয়োজন করে। শহরের নয়আনী বাজার এলাকার কালিমাতার মন্দির প্রাঙ্গণে মেলা অনুষ্ঠিত হয়।

এদিকে রথযাত্রা উৎসবের পূণ্যতিথিতে শহরের নারায়ণপুর এলাকার গোপীনাথ ও অন্নপূর্ণা মন্দিরে বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়। এসব ধর্মীয় অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল এবং বিশ্ব থেকে করোনা মহামারীর নির্মূল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

Shamol Bangla Ads

আগামী ৯ জুলাই শনিবার শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টোরথযাত্রার মাধ্যমে উৎসব শেষ হবে।

Need Ads