ads

শনিবার , ২ জুলাই ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে স্বাচিপের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা শিবির

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ২, ২০২২ ২:৫৯ পূর্বাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর কেন্দ্রিয় মহাসচিব ডাঃ এম এ আজিজের নির্দেশনায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), জেলা শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ ও বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

Shamol Bangla Ads

১ জুলাই শুক্রবার সকালে উপজেলা সদরের রামেরকুড়া ব্রিজপাড় এলাকায় অনুষ্ঠিত এ কার্যক্রমে সভাপতিত্ব করেন স্বাচিপ, শেরপুর জেলা শাখার সভাপতি এ টি এম মামুন জোস।

অনুষ্ঠানে স্বাচিপ, শেরপুর জেলা শাখার পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার ১১০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আলু, লবণ, মুড়ি, খাওয়ার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ বড়ি ইত্যাদি বিতরণ করা হয়। এ সময় প্রায় দেড় শ মানুষকে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

Shamol Bangla Ads

এসব কার্যক্রমে বিএমএ, শেরপুর জেলা শাখার সভাপতি এম এ বারেক, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাদিম হাসান, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক আব্দুল করিম, শিশু রোগ বিশেষজ্ঞ সাইফুল আমীন, শেরপুরের সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মোবারক হোসেন, ঝিনাইগাতীর ইউএইচএফপিও রাজীব সাহা, নকলার ইউএইচএফপিও গোলাম মোস্তফা, জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা খাইরুল কবির সুমন, চিকিৎসা কর্মকর্তা উম্মে জান্নাতুল ফেরদৌস হ্যাপী প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads