ads

শনিবার , ২ জুলাই ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার পাওয়ায় পান্না কায়সারকে শেরপুর খেলাঘরের শুভেচ্ছা স্মারক প্রদান

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ২, ২০২২ ২:১৯ অপরাহ্ণ

বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার পাওয়ায় কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারম্যান, শিশু সংগঠক, লেখক-গবেষক-শিক্ষাবিদ শহীদজায়া অধ্যাপক পান্না কায়সারকে শুভেচ্ছা স্মারক প্রদান করেছেন শেরপুর খেলাঘর আসরের নেতারা। ১ জুলাই শুক্রবার দুপুরে রাজধানী ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদর মিলনায়তনে অধ্যাপক পান্না কায়সারের হাতে ওই শুভেচ্ছা স্মারক তুলে দেন জেলা খেলাঘর আসরের সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু এবং সাধারণ সম্পাদক নন্দ সাহা।
শুভেচ্ছা স্মারক প্রদানকালে কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা, প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন ভূঁইয়া ও সহ সাধারণ সম্পাদক সুনীল সরকার এবং শেরপুর খেলাঘরের অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আনিসুর রহমান, এডভোকেট শক্তিপদ পাল, বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ, হাবিবুর রহমান, মমিনুল ইসলাম, ফিরোজ আহমেদ প্রমুখ।
জানা যায়, মুক্তিযুদ্ধ বিষয়ে লেখালেখি ও গবেষণার জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার-২০২১ লাভ করেন কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সার। তিনি শহীদ বুদ্ধিজীবী শহিদুল্লাহ কায়সারের স্ত্রী এবং বিশিষ্ট অভিনেত্রী শমী কায়সারের মা।
এদিকে বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার পাওয়ায় তাকে শেরপুরসহ খেলাঘর আসরের সারাদেশের নেতারা অবিরাম শুভেচ্ছা জানাচ্ছেন।

Need Ads