ads

শনিবার , ২ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ নগর যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, আটক ১

খবর টি পড়েছেন : ৫৮৫
ময়মনসিংহ নগর যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, আটক ১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পূর্ববিরোধের জেরে ময়মনসিংহে পারভেজ (৩০) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১ জুলাই) রাতে নগরের গন্দ্রপা এলাকায় ওই হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযান চালিয়ে রাজীব (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে শনিবার দুপুরে জানান ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ।

Shamol Bangla Ads

পারভেজ নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের গন্দ্রপা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বিলুপ্ত পৌরসভার আকুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ও বর্তমান সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের সভাপতি প্রার্থী ছিলেন বলে জানিয়েছেন মহানগর যুবলীগের আহবায়ক শাহীনুর রহমান।

পুলিশ জানায়, দুইদিন আগে বেফাঁস মন্তব্য করা নিয়ে দিলীপ নামে স্থানীয় টং দোকানদারের সঙ্গে বাকবিতন্ডা হয়। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পারভেজ বাড়ি ফেরার পথে সেই ঘটনার জেরে আবারও কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দিলীপ ধারালো অস্ত্র দিয়ে পারভেজ আঘাত করা শুরু করে। এতে যুক্ত হয় দিলিপের সঙ্গে আরও কয়েকজন। গলা-বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত নিয়ে গুরুতর অবস্থায় পারভেজকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

Shamol Bangla Ads

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ বলেন, বেফাঁস মন্তব্য করাকে কেন্দ্র করে বাগবিতন্ডার জেরে হত্যাকান্ডটি ঘটে। তবে কী মন্তব্য ছিল, তা এখনো জানা যায়নি। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জামালপুরে বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু পরবর্তী সংবাদ শিক্ষক হত্যা-নির্যাতনের প্রতিবাদ ও শিক্ষক জাতীয়করণের দাবিতে ময়মনসিংহে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads