ads

শনিবার , ২ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিক্ষক হত্যা-নির্যাতনের প্রতিবাদ ও শিক্ষক জাতীয়করণের দাবিতে ময়মনসিংহে মানববন্ধবন

খবর টি পড়েছেন : ২২৭
শিক্ষক হত্যা-নির্যাতনের প্রতিবাদ ও শিক্ষক জাতীয়করণের দাবিতে ময়মনসিংহে মানববন্ধবন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং শিক্ষক ব্যবস্থা জাতীয়করণসহ ১১দফা দাবিতে বাংলাদেশ শিক্ষাক সমিতি (বিটিএ) ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

ময়মনসিংহ নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে শনিবার দুপুরে বিটিএ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ চাঁন মিঞার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি মোঃ আনোয়ার কবির, কেন্দ্রীয় কমিটির সদস্য সদর উপজেলা শাখার সভাপতি মোঃ জাফর আহমেদ চৌধুরী, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজিজুল হক , ত্রিশাল উপজেলা শাখা সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ , সাবেক সহ-সভাপতি মোঃ মোতাহার হোসেন, জেলা শাখার সাবেক সদস্য মোহাম্মদ আলী ভুট্টো, পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, প্রবাহ বিদ্যাানিকেতন প্রধান শিক্ষক মোঃ নাজমুল আহসানসহ প্রমুখ।

শিক্ষক নেতৃবৃন্দ বলেন, শিক্ষক হত্যা ও নির্যাতনে আজ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এর বিরুদ্ধে সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং শিক্ষক সুরক্ষা আইন প্রণয়ন করা দাবি জানান। সারাদেশে আজ যে শিক্ষক হত্যা ও নির্যাতন চলছে এমতাবস্থায় সরকারের পাশাপাশি সামাজিক প্রতিরোধও গড়ে তুলতে না পারলে জাতিকে চরম মূল্য দিতে হবে।

Shamol Bangla Ads

তাই রাষ্ট্রকে শিক্ষক হত্যা ও নির্যাতনকারীদেরকে আইনের আওতায় এনে দ্রুত উপযুক্ত বিচার কার্যকর করা এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ শিক্ষক সমিতির ১১দফা দাবি বাস্তবায়ন করার মাধ্যমে শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধির আহ্বান জানান শিক্ষক নেতৃবৃন্দ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহ নগর যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, আটক ১ পরবর্তী সংবাদ পদ্মা সেতুতে এক দিনে রেকর্ড সোয়া ৩ কোটি…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads