ads

বৃহস্পতিবার , ৩০ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে : ঈদুল আজহা ১০ জুলাই

খবর টি পড়েছেন : ২৭৯
জিলহজ মাসের চাঁদ দেখা গেছে : ঈদুল আজহা ১০ জুলাই
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ১০ জুলাই দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। রাঙামাটি ও শেরপুরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখা গেছে বলে জানা গেছে। ফলে শুক্রবার থেকে শুরু হচ্ছে জিলহজ মাস গণনা। আর আগামী ১০ জুলাই (রবিবার) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। ৩০ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ কথা জানানো হয়।

Shamol Bangla Ads

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা সোয়া ৭টায় শুরু হয় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আউয়াল হাওলাদার।

সভায় অতিরিক্ত সচিব আউয়াল হাওলাদার জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৩ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার (১ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ১০ জুলাই (১০ জিলহজ) রবিবার দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

Shamol Bangla Ads

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বুধবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ৯ জুলাই ঈদুল আজহা উদযাপিত হবে। হজ অনুষ্ঠিত হবে আগামী ৮ জুলাই।

এবার ঈদে ৯, ১০ ও ১১ জুলাই সরকারি ছুটি থাকবে। তবে ঈদের ছুটির একদিন ৯ জুলাই পড়েছে শনিবার সাপ্তাহিক ছুটির মধ্যে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফের বাড়লো পদ্মা সেতু দিয়ে চলাচলকারী বা‌সের ভাড়া পরবর্তী সংবাদ তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন পেলো আরও ১৫ পত্রিকা ও…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads