শেরপুরের নালিতাবাড়ীতে ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। ১ জুলাই শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বারমারী রবাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে মো. ফারুক (৩৭) ও মো. খোরশেদ (২৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনোয়ার হোসেন-১ ও পোড়াগাঁও ইউনিয়ন বিট কর্মকর্তা এএসআই আমিনুল ইসলামের নেতৃত্বে নালিতাবাড়ী উপজেলার বারমারী বাজার এলাকায় অভিযান চালায় থানা পুলিশ। অভিযানকালে বারমারী বাজারের বাসিন্দা ফারুক (৩৮) কে ১০৫ পিস ও মানুপাড়া গ্রামের বাসিন্দা খোরশেদ আলম (২৬) কে ৪৫ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে এএসআই আমিনুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।









