শেরপুরের শ্রীবরদীতে আশ্রয়ণ-প্রকল্পের আওতায় লক্ষার্জিত উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণার লক্ষে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তাতিহাটি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মো, আব্দুর রউফ মিয়া, রানীশিমুল ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্রাহ ছালেহ প্রমুখ।




