ads

বুধবার , ২৯ জুন ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় সাংবাদিকের উপর হামলার বিচারের দাবিতে শেরপুরে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুন ২৯, ২০২২ ৫:০৯ অপরাহ্ণ

শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিজয় টিভির উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ইউসুফ আলী মন্ডলের উপর অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষারিক মনিরুজ্জামান মিলনের হামলার প্রতিবাদ, তার শাস্তি ও গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন বুধবার সকালে জেলার সকল সাংবাদিকের ব্যানারে শেরপুর শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহত সাংবাদিক ইউসুফ আলী মন্ডল। ওইসময় তিনি তার উপর হামলা করায় মনিরুজ্জামান মিলনের শাস্তি কামনা করেন। সেইসাথে মিলনের ভাই পরিচয় দিয়ে তাকে মোবাইল ফোনে হুমকি প্রদানের অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, বিজয় টিভির জেলা প্রতিনিধি জিএম বাবুল, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু, সিনিয়র সাংবাদিক শাহ মো. ফুয়াদ হোসেনসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, সাংবাদিকের উপর হামলার অভিযোগে মনিরুজ্জামান মিলনকে শ্রীবরদী ইউএনও অফিসে বদলি করা হয়েছে। এছাড়া তাকে নকলা কর্মচারী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

Need Ads