ads

বুধবার , ২৯ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসীর মাসিক সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৪১
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসীর মাসিক সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসীর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন।

Shamol Bangla Ads

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, জেলা জজ আদালতের পিপি এ্যাডভোকেট চন্দন কুমার পাল, স্পেশাল পিপি এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী প্রমুখ। ওইসময় পুলিশ বিভাগের কর্মকর্তা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।

সভায় পরোয়ানা জারি ও তামিল, স্বাক্ষীদের আদালতে উপস্থিতি নিশ্চিতকরণ, সাক্ষীদের আদালতে আগমন ও ফিরে যাওয়ার নিরাপত্তা, তদন্ত ও অনুসন্ধানে অপ্রত্যাশিত বাধা অপসারণ, সময়মত ও সুস্পষ্ট মেডিকেল রিপোর্ট প্রদান সংক্রান্ত, জেল হাজত হতে বিচারাধীন বন্দীদের সঠিক সময়ে আদালতে উপস্থাপন, হুলিয়া ও ক্রোকি পরোয়ানা জারি, আদালত প্রাঙ্গণের নিরাপত্তার পদক্ষেপ, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের নিরাপত্তা, মালখানা থেকে সময়মত আলামত উপস্থাপন, ফৌজদারী বিচার ব্যবস্থার স্বাচ্ছন্দ্য নিস্পত্তির বিষয়ে পুলিশ ম্যাজিস্ট্রেসীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা, মামলা দ্রুত নিস্পিত্তিতে গৃহীত সিদ্ধান্তসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় সাংবাদিকের উপর হামলার বিচারের দাবিতে শেরপুরে সংবাদ… পরবর্তী সংবাদ শেরপুরে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে সুদমুক্ত ঋণ ও আর্থিক অনুদানের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads