ads

মঙ্গলবার , ২৮ জুন ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রনজিত কুমার হোড় আর নেই

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুন ২৮, ২০২২ ২:৪৯ অপরাহ্ণ

শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা, রনজিত কুমার হোড় (৭৬) আর নেই। তিনি ২৭ জুন সোমবার রাতে রাজধানী ঢাকার অ্যাপোলো হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

Shamol Bangla Ads

মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। একজন আদর্শ শিক্ষক হিসেবে তার ছিল ব্যাপক সুখ্যাতি। তিনি নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. অভিজিৎ হোড় শোভনের বাবা।

মঙ্গলবার ভোরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়া পালপাড়া এলাকায় তার মরদেহ পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। একইদিন সকাল ১০টায় শহরের শেরী মহাশ্মশানে তাঁর অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

Shamol Bangla Ads

এদিকে তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা, জেলা বিএমএ সভাপতি এমএ বারেক তোতা, সাধারণ সম্পাদক ডা. নাদিম হাসান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এ্যানি সুরাইয়া মিলোজ, ভাতশালা ইউপি চেয়ারম্যান নাজমুন নাহার গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads