শেরপুরের ঝিনাইগাতীতে ২৪ বোতল ভারতীয় মদ ও ১২ ক্যান বিয়ারসহ সজীব (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২৭ জুন সোমবার রাতে উপজেলার হলদীবাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সজীব পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার সমশ্চূড়া এলাকার নূর হোসেনের ছেলে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলার গৌরিপুর ইউনিয়নের হলদীবাটা এলাকায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভূঁইয়ার নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাকসহ সঙ্গীয় পুলিশ সদস্য অভিযান চালিয়ে সজীবকে গ্রেফতার করে। ওইসময় তার কাছে ২৪ বোতল ভারতীয় মদ ও ১২ ক্যান বিয়ার জব্দ করা হয়।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, গ্রেফতার সজীবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় যুবককে আদালতে তাকে সোপর্দ করা হয়েছে।




