ads

মঙ্গলবার , ২৮ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী পৌরসভার ২০২২-২৩ অর্থবছরে ৭১ কোটি ৯৪ লাখ টাকার খসড়া বাজেট ঘোষণা

খবর টি পড়েছেন : ১৮২
নালিতাবাড়ী পৌরসভার ২০২২-২৩ অর্থবছরে ৭১ কোটি ৯৪ লাখ টাকার খসড়া বাজেট ঘোষণা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভায় জলাবদ্ধতা দূর করতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ, সড়ক বাতি, পৌর কবরস্থান ও শ্মশানের উন্নয়নে বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়ে ৭১ কোটি ৯৪ লাখ ২৩ হাজার টাকার প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৭ জুন সোমবার দুপুরে পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক পৌর ভবনের কনফারেন্স কক্ষে ২০২২-২০২৩ অর্থবছরের ওই বাজেট ঘোষণা করেন।

Shamol Bangla Ads

বাজেটে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ৫ কোটি ৯০ লাখ ৩০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে আয় দেখানো হয়েছে ৬৬ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা। অন্যদিকে রাজস্ব খাতে ব্যয় দেখানো হয়েছে ৫ কোটি ৮৭ লাখ ৭৩ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় দেখানো হয়েছে ৬৬ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৬ লাখ ৫৭ হাজার টাকা।

বাজেট ঘোষণাকালে পৌর মেয়র বলেন, এ বছর বিশেষভাবে দেশের তিনটি পৌরসভায় কবরস্থান ও শ্মশান উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। তার মধ্যে নালিতাবাড়ী পৌরসভা একটি। ফলে এ অর্থবছরে পৌর কবরস্থান ও শ্মশান এর উন্নয়নে উল্লেখযোগ্য বরাদ্দ ব্যয় করা হবে। তবে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সড়কবাতি স্থাপনে অধিক গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান। এছাড়াও স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন, রাস্তা পাকাকরণ এসব খাতেও বরাদ্দ রাখা হয়েছে।

Shamol Bangla Ads

বাজেট ঘোষণাকালে পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার, প্যানেল মেয়র সুরঞ্জিত সরকার বাবলু, সিনিয়র সাংবাদিক এমএ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার, প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব দে কেটু ও অন্যান্য কাউন্সিলরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৩ রোটারিয়ানের স্মরণসভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads