ads

মঙ্গলবার , ২৮ জুন ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৩ রোটারিয়ানের স্মরণসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুন ২৮, ২০২২ ১২:৪২ অপরাহ্ণ

‘লুৎফর রহমান মোহন ও ইদ্রিস মিয়া ছিলেন রোটারী ক্লাবের প্রাণ, মনির সম্ভাবনাময় প্রতিভা’

শেরপুরে রোটারি ক্লাবের ২ পাস্ট প্রেসিডেন্ট লুৎফর রহমান মোহান ও ইদ্রিস মিয়া এবং নবীন রোটারিয়ান মনিরুজ্জামান মনিরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন রবিবার সন্ধ্যায় শহরের মাধবপুরস্থ রোটারী ক্লাব মিলনায়তনে ওই স্মরণসভার আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

রোটারী ক্লাবের বিদায়ী প্রেসিডেন্ট আলহাজ¦ ডা. মো. সুরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র ও ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ওইসময় তিনি বলেন, লুৎফর রহমান ও ইদ্রিস মিয়া ছিলেন রোটারি ক্লাবের প্রতিষ্ঠাতা রোটারিয়ান ও প্রাণ। মোহন একজন সংস্কৃতি কর্মী ও রাজনীতিকের পাশাপাশি পৌরসভার দুদফায় সফল মেয়র ছিলেন। ইদ্রিস মিয়া এজন সফল শিল্পপতি হওয়ার পাশাপাশি ছিলেন একজন দানবীর। তার দেওয়া একখন্ড মূল্যবান জমিতেই প্রতিষ্ঠিত হচ্ছে রোটারী চক্ষু হাসপাতাল। মনির একজন নবীন রোটারিয়ান হলেও সম্ভাবনাময় প্রতিভা ছিলেন। তাদের মৃত্যুতে রোটারি ক্লাবের অপূরণীয় ক্ষতি হয়েছে।

সভায় ক্লাবের ভাইস-প্রেসিডেন্ট এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার শহরের দুটি সড়কের নামকরণ লুৎফর রহমান মোহন ও ইদ্রিস মিয়ার নামে করার দাবি জানালে পৌর মেয়র বিষয়টি পরিষদের পরবর্তী সভায় আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নিবেন বলে জানান।

Shamol Bangla Ads

রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট মলয় মোহন বলের সঞ্চালনায় প্রয়াত রোটারিয়ানদের পরিবারের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন লুৎফর রহমান মোহনের সহধর্মীনি হেলেন রহমান, ইদ্রিস গ্রুপ অব কোম্পানীর কর্মকর্তা বেনু ও মনিরুজ্জামান মনির ছেলে মো. শাওন। ক্লাবের সাবেক-বর্তমান কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট সিলেক্ট সাদুজ্জামান সাদী, বিদায়ী সেক্রেটারী ডা. রতন চন্দ্র দাস, সেক্রেটারী সিলেক্ট এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী, পাস্ট প্রেসিডেন্ট নারায়ণ চন্দ্র সাহা, অধ্যাপক শাহী উম্মুল বানীন, অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, ভাইস-প্রেসিডেন্ট শামছুন্নাহার কামাল ও আলহাজ¦ মো. দুলাল মিয়া, পাস্ট প্রেসিডেন্ট বিনয় কুমার সাহা, শরণ রায় ও মলয় চাকী, এক্সিকিউটিভ সেক্রেটারী নাজমুল ইসলাম, রোটার‌্যাক্ট সভাপতি ফয়সাল ইবনে হাবিব প্রমুখ। পরে ওই ৩ রোটারিয়ানের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা কামনা করা হয়।

Need Ads