ads

সোমবার , ২৭ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সাড়ে ৪শ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

খবর টি পড়েছেন : ১৭০
ঝিনাইগাতীতে সাড়ে ৪শ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ৪শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৭ জুন সোমবার বিকেলে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এ্যাসোসিয়েশন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে পৃথকভাবে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় পরিষদ ও শেরপুর জেলা শাখার উদ্যোগে ঝিনাইগাতী উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে অসহায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন জেলা রেজিস্ট্রার ও আয়োজক সংগঠনের শেরপুর জেলা শাখার সভাপতি মো. হেলাল উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে শেরপুর সদর উপজেলা সাব-রেজিস্ট্রার মো. আবুল কাশেম, ঝিনাইগাতী উপজেলা সাব-রেজিস্ট্রার মো. হজরত আলী, জেলা নকলনবীশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুকুনুজ্জামানসহ সাব-রেজিস্ট্রার অফিসের অন্যান্য কর্মকর্তা, দলিল লেখকগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ওইসময় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৭০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে পাঁচ কেজি চাল, দুই কেজি আলুসহ বিভিন্ন খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

এছাড়া একইদিন বিকেলে ঝিনাইগাতীস্থ জেলা পরিষদের ডাকবাংলোতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে প্রায় ১৮০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উপপরিচালক হায়দার আলী, নির্বাহী সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামছুন্নাহার কামাল, যুব মহিলা আওয়ামী লীগের আহবায়ক এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ট্রিপল মার্ডার ॥ এলাকায় কাটেনি শোক, ঘাতক… পরবর্তী সংবাদ শেরপুরে ৩ রোটারিয়ানের স্মরণসভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads