ads

সোমবার , ২৭ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় সাংবাদিকের বাবা আহত : দোকান ভাঙচুর

খবর টি পড়েছেন : ২১৬
শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় সাংবাদিকের বাবা আহত : দোকান ভাঙচুর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মুগল হোসেন (৭৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি পৌর শহরের সাতানী শ্রীবরদী এলাকার বাসিন্দা ও দৈনিক আজকের পত্রিকার শ্রীবরদী উপজেলা প্রতিনিধি ফরিদ আহম্মেদের বাবা। রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে সাতানী শ্রীবরদী এলাকায় ওই ঘটনা ঘটে। ওইসময় প্রতিপক্ষের লোকজন সাংবাদিক ফরিদের দোকান ও টিনের ঘরটিও ভাঙচুর করেন। আহত মুগল হোসেন বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Shamol Bangla Ads

সাংবাদিক ফরিদ আহম্মেদের বক্তব্য সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে সাংবাদিক ফরিদ আহম্মেদের সঙ্গে পৌর শহরের সাতানী শ্রীবরদী এলাকার বেবি আক্তারের বিরোধ ও মামলা-মোকদ্দমা চলে আসছিল। এর জের ধরে রোববার দুপুরে বেবি আক্তার ও তাঁর কয়েকজন সহযোগী বিরোধপূর্ণ ওই জমিতে হামলা চালিয়ে ফরিদ আহম্মেদের দোকান ও টিনের ঘর ভাঙচুর করেন। এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ফরিদের বাবা মুগল হোসেনকে রক্তাক্ত জখম করেন।

সংবাদ পেয়ে শ্রীবরদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত মুগল হোসেনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়।

Shamol Bangla Ads

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ঘটনা জানার পরপরই পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ফেনসিডিল ও বিদেশী মদসহ আটক ২ পরবর্তী সংবাদ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads