ads

সোমবার , ২০ জুন ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হেরোইনসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুন ২০, ২০২২ ১:৪৭ অপরাহ্ণ

শেরপুরে ২৪ গ্রাম হেরোইনসহ আব্দুস সালাম (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের সদস্যরা। ১৯ জুন রবিবার বিকেলে সদর উপজেলার জঙ্গলদী আমতলা চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়।

Shamol Bangla Ads

আটক সালাম সদর উপজেলার ইলশা নামাপাড়া গ্রামের মো. গুঞ্জর আলীর ছেলে। সোমবার দুপুরে মাদক আইনের মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল সাড়ে ৪ টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল শেরপুর সদর উপজেলার জঙ্গলদী আমতলা চৌরাস্তা সংলগ্ন এলাকায় অভিযান চালায়। ওইসময় ২৪ গ্রাম হেরোইনসহ আব্দুস সালামকে আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা।

Shamol Bangla Ads

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, ওই ঘটনায় আটক সালামের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads