ads

সোমবার , ২০ জুন ২০২২ | ১০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জুন ২০, ২০২২ ৮:৫৯ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস। ২০ জুন সোমবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদে ওই ত্রাণ বিতরণ করেন তিনি।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, ঝিনাইগাতীর মহারশি নদীর বাধটি দ্রুত নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা হয়েছে। শিগগিরই বিষয়টি নিয়ে ইতিবাচক ফালাফল পাওয়া যাবে বলেও জানান তিনি।

ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লাইলী বেগম, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, ধানশাইল ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম প্রমুখ।

Shamol Bangla Ads

এদিন বিভাগীয় কমিশনার উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের ৫০ জন বন্যার্ত মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবণ, চিনি, চিড়া, মোমবাতি, দিয়াশলাইসহ ১৫ কেজি ওজনের খাবার প্যাকেট বিতরণ করেন। একই সাথে তিনি ঝিনাইগাতী সদর ও ধানশাইল ইউনিয়নে পাহাড়ি ঢলে পানিতে মারা যাওয়া দুই পরিবারকে নগদ অর্থ প্রদান করেন।

 

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads