ads

সোমবার , ২০ জুন ২০২২ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের ত্রাণ সামগ্রী বিতরণ

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জুন ২০, ২০২২ ১২:০১ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

Shamol Bangla Ads

২০ জুন সোমবার সকাল থেকে উপজেলার দাড়িয়ারপাড়, কান্দুলী, চতল, কোনাগাও, নামাপাড়াসহ বিভিন্ন এলাকার পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুরশীদুর রহমান আকন্দের নেতৃত্বে শুকনো খাবার বিতরণ করা হয়।

ত্রাণসামগ্রী বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মো. শামীম মিয়া, শেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিতেন নাহিদ, শিক্ষা ও উপ-পাঠচক্র সম্পাদক শাহিন মিয়াসহ জেলা ও উপজেলা ছাত্রলীগের অর্ধশতাধিক নেতা-কর্মী। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, গুড়, বোতলজাত পানি, মোমবাতি ও দিয়াশলাই।

Shamol Bangla Ads

মুরশীদুর রহমান আকন্দ বলেন, ছাত্রলীগের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে বন্যাদুর্গত এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরন করা হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads