ভারতে হযরত মোহাম্মদ (সাঃ) ও আয়েশা সিদ্দিকা (রাঃ) কে অবমাননার প্রতিবাদে শেরপুরের শ্রীবরদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও আহলে সুন্নত ওয়াল জামাত শেরপুরের শ্রীবরদী উপজেলা শাখার উদ্যোগে ১৫ জন বুধবার দুপুরে পৌর শহরের কলেজ মোড় থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে শহরের চার রাস্তা মোড়ে সমাবেশে বক্তব্য দেন আহলে সুন্নত ওয়াল জামাতের জেলা শাখার সদস্য তানজিম আহমেদ ও ইসলামি ছাত্র সেনার শাখার সভাপতি সাকিব আহমেদ।

বক্তারা ভারতের নূপুর শর্মার শাস্তির দাবি করেন। এতে অংশ গ্রহণ করেন শতাধিক লোক।




