ads

বুধবার , ১৫ জুন ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
জুন ১৫, ২০২২ ৭:৩১ অপরাহ্ণ

শেরপুরের নকলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ১৫ জুন বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

Shamol Bangla Ads

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা।

বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার প্রমুখ। ওইসময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও সেবিকাগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা জানান ৪ দিনব্যাপী এ ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলায় ২১৭টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস ২৯ দিন বয়সি ৩১২২ জন এবং ১ বছর থেকে ৫ বছর বয়সি ২৫২৩০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

Need Ads