ads

বুধবার , ১৫ জুন ২০২২ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল ২টি গরু

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জুন ১৫, ২০২২ ৮:৩৪ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জগদীশ চন্দ্র নামের এক কৃষকের দুইটি গরু মারা গেছে। ১৫ জুন বুধবার বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের বারুয়ামারী এলাকায় ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের বারুয়ারী এলাকার একটি মাঠে দুইটি গরু বাধা অবস্থায় ঘাস খাচ্ছিলো। এমন সময় মাঠের উপর দিয়ে সিমেন্টের খুঁটিতে (ঘরের কাজে ব্যবহৃত খুঁটি) ঝুঁলানো কভার ছাড়া বিদ্যুতের তার মাঠের পানিতে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গরু দুইটি মারা যায়।

গরুর মালিক কৃষক জগদীশ চন্দ্র হাজং বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া গরু দুইটির মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা হবে। গরু দুইটি মারা যাওয়াতে আমার সংসারের অনেক বড় ক্ষতি হয়ে গেল।

Shamol Bangla Ads

স্থানীয় বাসিন্দা চিত্ত রঞ্জন বলেন, সিমেন্টের তৈরি বিদ্যুতের খুঁটি ব্যবহার না করে সাধারণ খুঁটি দিয়ে কভারবিহীন তার দিয়ে সংযোগ টানার কারনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরু দুইটি মারা গেছে। এখানে মানুষেরও প্রানহানির ঘটনা ঘটতে পারতো।

এ বিষয়ে ঝিনাইগাতী বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী রুকনুজ্জামান বলেন, এভাবে ওই এলাকায় বিদ্যুতের সংযোগ টানা হয়েছে বিষয়টি তার জানা ছিল না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads