ads

বুধবার , ১৫ জুন ২০২২ | ৩০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এলাকার জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাইয়ে বুধবার এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র।

Shamol Bangla Ads

এ ক্যম্পেইনে ১৫ থেকে ১৯ জুন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডের ৩০১ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৩৪১ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৭ হাজার ১২১ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেইন উদ্বোধনকালে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, কাউন্সিলর মোঃ ফারুক আহমেদ ও হামিদা পারভীন সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, সচিব রাজীব কুমার সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads