ads

বুধবার , ১৫ জুন ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পৃথক মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন, আরেকজনের ১০ বছর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুন ১৫, ২০২২ ৪:২৫ অপরাহ্ণ

শেরপুরে পৃথক মাদক মামলায় মো. রাহিদুল খান ওরফে আহিদুল (৩৩) নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড এবং মো. শাকিল মিয়া (৩৪) নামে অপর এক যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড হয়েছে। ১৫ জুন বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন ২ মামলার ওই রায় ঘোষণা করেন। দণ্ডিত আহিদুল শেরপুর সদর উপজেলার চরখারচর মধ্যপাড়া এলাকার মো. আব্দুল খালেক খার পুত্র এবং শাকিল ঝিনাইগাতী উপজেলা সদরের মো. দেলোয়ার হোসেনের পুত্র। তাদের মধ্যে আহিদুল পলাতক রয়েছে।

Shamol Bangla Ads

পৃথক ২ মামলায় রায়ের বিষয়টি নিশ্চিত করে জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাডভোকেট চন্দন কুমার পাল জানান, ২০১৬ সালের ৯ মে বিকেলে ২ এপিবিএন (মুক্তাগাছা) এর সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিমের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনাকালে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চরখারচর বাজারসংলগ্ন চৌরাস্তা মোড় থেকে ৬ লক্ষ টাকা মূল্যের পলিথিনে মোড়ানো ৬০ গ্রাম হেরোইনসহ স্থানীয় রাহিদুল খা ওরফে আহিদুলকে হাতেনাতে আটক করে। ওইসময় মনসুর খা ও উসমান আলী নামে তার ২ সহযোগী পালিয়ে যায়। পরে ওইদিনই এপিবিএনের এসআই খ.ম হাফিজুর রহমান বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় তদন্ত শেষে একই বছরের ৩০ জুন ৩ জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দাখিল করেন সদর থানার তৎকালীন এসআই কামরুল হাসান। পরবর্তীতে উচ্চ আদালতের আদেশমূলে জামিন নিয়ে পলাতক হয় আহিদুল। বিচারিক পর্যায়ে ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রধান আসামি আহিদুলকে যাবজ্জীবন সাজাসহ অর্থদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ২ সহযোগী আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

Shamol Bangla Ads

এছাড়া ২০১৭ সালের ১৫ জুলাই বিকেলে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর) এর একটি আভিযানিক দল ঝিনাইগাতী সদরের ব্রিজপাড় এলাকা থেকে স্থানীয় শাকিল মিয়াকে দুটি প্যাকেটে ১ লক্ষ ৫৩ হাজার টাকা মূল্যের ৫১ গ্রাম ওজনের ৫১০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে। একইদিন র‌্যাবের পক্ষ থেকে ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে একই বছরের ৩ আগস্ট একমাত্র আসামি শাকিল মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন ঝিনাইগাতী থানার এসআই জহুরুল ইসলাম। এ মামলায় বিচারিক পর্যায়ে ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

Need Ads