ads

বৃহস্পতিবার , ১৬ জুন ২০২২ | ১৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘এখন’ টিভির শেরপুর জেলা প্রতিনিধি হলেন সৌরভ

দেশের প্রথম বিজনেস ভিত্তিক এখন টেলিভিশনে শেরপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন জাহিদুল খান সৌরভ। ১৩ জুন সোমবার স্পাইস টেলিভিশন (এখন টিভির) মানব সম্পদ বিভাগের প্রধান শিরিন চৌধুরী সাক্ষরিত একটি নিয়োগ পত্রে ওই তথ্য নিশ্চিত করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, সৌরভ শেরপুর পৌরসভার কসবা কাঠগড় এলাকার পেশায় ব্যবসায়ী বাবা লিয়াকত আলী ও গৃহীনি মা মনোয়ারা বেগম দম্পত্তির বড় সন্তান। যৌথ পরিবারে মা, বাবা,ছোট ভাই, স্ত্রী ছাড়াও দুই সন্তানের জনক সৌরভ ।

২০১০ সালে প্রভাতি নিউজ২৪ নামক একটি অনলাইন পত্রিকায় কাজ করার মধ্যদিয়ে সাংবাদিক শুরু করলেও তিনি পর্যায়ক্রমে ইউরোবিডি নিউজ, দেশ সংবাদ, বাংলাদেশ বুলেটিন, দি মর্নিং অবজারভার এবং সর্বশেষ তিনি দেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টে কাজ করছেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সৌরভ বলেন, স্পাইস টেলিভিশন কর্তৃপক্ষ আমাকে যে দায়িত্ব দিয়ে আমার উপর আস্থা রেখে শেরপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছে। আমি পেশাদারিত্ব বজায় রেখে তা যথাযথ পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। সেই সাথে এখন টিভিতে আমাকে নিয়োগ দেওয়ায় প্রিয় অভিবাবক তুষার আবদুল্লাহ, শাহরিয়ার কামাল ও চ্যানেলটির ময়মনসিংহ ব্যুরো চীফ হারুন অর রশীদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার পেশাগত দ্বায়িত্ব পালনে জেলা প্রশাসন, পুুলিশ প্রশাসন ও শেরপুর প্রেসক্লাবসহ সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করছি।

এদিকে, তার এই নিয়োগে শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা ও অন্যান্য নেতৃবৃন্দসহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

Need Ads