ads

সোমবার , ১৩ জুন ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে নাতির বিয়েতে যাওয়ার পথে অটোরিক্সায় ওড়না পেচিয়ে বৃদ্ধার মৃত্যু

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জুন ১৩, ২০২২ ৬:২৭ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে নাতির বিয়েতে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিক্সার চাকা ও এক্সেলে নিজের ওড়না পেচিয়ে সাফিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ১৩ জুন সোমবার বিকেলে উপজেলার ভেলুয়া ইউনিয়নের বারারচর নয়াপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত সাফিয়া পাশর্^বর্তী চরহাবর হেরুয়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী।

Shamol Bangla Ads

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৩টার দিকে নিজ বাড়ি থেকে সাফিয়া বেগমসহ আত্মীয়-স্বজনরা সাফিয়া বেগমের নাতির বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য ব্যাটারিচালিত অটোরিক্সাযোগে সদর উপজেলার মুন্সীরচর গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের বারারচর নয়াপাড়া এলাকায় পৌঁছলে অসাবধানতাবশত সাফিয়া বেগমের উড়না অটোরিক্সার চাকা ও এক্সেলে পেচিয়ে গলায় ফাঁস আটকে পড়ে যান। এতে ঘাড় ভেঙে গিয়ে ঘটনাস্থলেই মারা যান সাফিয়া বেগম।

নিহতের ছেলে নুরু মিয়া জানান, আমরা অটোরিক্সাযোগে যাওয়ার সময় অসাবধানতার আমার মায়ের ওড়না চাকায় পেচিয়ে মারা গেছেন। আমরা বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য আবেদনের প্রস্তুচ্ছি নিচ্ছি।

Shamol Bangla Ads

শ্রীবরদী থানার এসআই চাঁন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads