’একটাই পৃথিবী : প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। ১৩ জুন সোমবার বিকেলে এপি ওয়ার্ল্ড ভিশনের অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে বকচর গ্রাম উন্নয়ন কমিটির সদস্যদের মাঝে ওইসব চারা বিতরণ করা হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত ফলজ চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপ জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার প্রকাশ চাম্বুগং। উপজেলা এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার জনপল স্কু এর সঞ্চালনায় অনুষ্ঠানে বৃক্ষের চারা রোপনের গুরুত্ব তুলে ধরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা এলানুর ইসলাম, মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল ও আমার সংবাদ প্রতিনিধি তাসলিমা কবির বাবু ।

পরে বকচর গ্রাম উন্নয়ন কমিটির সদস্যদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।




