ads

সোমবার , ১৩ জুন ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভা ১৬ জুন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুন ১৩, ২০২২ ৮:০৮ অপরাহ্ণ

যথাসময়ে নির্বাচন না হওয়ায় বিএনপিমনা ৩ কর্মকর্তার পদত্যাগ

ঐতিহ্যবাহী শেরপুর জেলা আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভা আহবান করা হয়েছে আগামী ১৬ জুন বৃহস্পতিবার। ওইদিন দুপুরে সমিতির মিলনায়তনে আয়োজিত ওই সভায় জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ উপলক্ষে ১৩ জুন সোমবার দুপুরে সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দের সভাপতিত্বে নির্বাহী পরিষদের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

অন্যদিকে সময়মতো নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার অভিযোগ তুলে পরিষদ থেকে পদত্যাগ করেছেন বিএনপিপন্থী ৩ আইনজীবী। তারা হচ্ছেন সহ-সভাপতি এ্যাডভোকেট আশরাফুল আলম লিচু, সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোহাম্মদ রাশেদুর রহমান রাসেল এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মোহাম্মদ মোক্তারুজ্জামান মুক্তার। সোমবার বিকেলে তারা সমিতির সভাপতি বরাবর ওই পদত্যাগপত্র দিয়েছেন বলে দাবি করেছেন।

জানা যায়, প্রতি বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারির শেষ বৃহস্পতিবার ঐতিহ্যবাহী শেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে ১০ জন এবং একজন সহ-সভাপতি, একজন সহ-সাধারণ সম্পাদকসহ ৩ পদে বিএনপি ও সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে ৩ জন কর্মকর্তা নির্বাচিত হন। কিন্তু এবার প্রাণঘাতী করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে ২০২২ সালের নির্বাচনের সময়ক্ষণ ঘনিয়ে আসার আগেই গত ২১ জানুয়ারি অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের যৌথ সভার সিদ্ধান্তের আলোকে চলতি বছরের নির্বাচন পরবর্তী ৩ মাস পেছানো হয়। সে মোতাবেক পরবর্তীতে বার্ষিক সাধারণ সভা শেষে মে মাসের মধ্যে কার্যনিবাহী পরিষদের নির্বাচন হওয়ার কথা। কিন্তু নানা জটিলতায় পেছানো সময়সীমার মধ্যেও সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়ে ওঠেনি। এরই প্রতিবাদে নির্বাহী পরিষদ থেকে পদত্যাগ করেন বিএনপিপন্থী ৩ আইনজীবী।

Shamol Bangla Ads

পদত্যাগী সহ-সভাপতি আশরাফুল আলম লিচু করোনা পরিস্থিতির অযুহাতে সমিতির উপদেষ্টা পরিষদ ও নির্বাহী পরিষদের যৌথ সভায় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন পরবর্তী ৩ মাস পেছানোর কথা স্বীকার করে বলেন, সেই সময়সীমা অতিবাহিত হওয়ার পরও এখনও সাধারণ সভা ও নির্বাচনের পদক্ষেপ গ্রহণ না করায় আমরা পদত্যাগ করেছি। এখন নির্বাচন দিয়েই সমিতির ধারাবাহিকতা রক্ষা করতে হবে বলে দাবি করেন তিনি।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী সোমবার দুপুরে নির্বাহী পরিষদের সভা এবং ওই সভায় ১৬ জুন বিশেষ সাধারণ সভা আহবানের বিষয়টি নিশ্চিত করে জানান, ১৬ জুন সমিতির বিশেষ সাধারণ সভা আহবান করার বিষয়টি প্রধান অতিথি হুইপ আতিউর রহমান আতিক এমপির সম্মতিসাপেক্ষে পূর্বেই নির্ধারণ করা হয়েছে। এদিন প্রস্তুতি গ্রহণের জন্য করা হয়েছে নির্বাহী পরিষদের সভা। আর সেই বিশেষ সাধারণ সভাতেই নির্ধারিত হবে সমিতির পরবর্তী করণীয়। তিনি যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান না করার অভিযোগে ৩ কর্মকর্তার পদত্যাগ প্রসঙ্গে বলেন, পরিবর্তিত সময় নিয়ে মাত্র কয়েকদিনের ব্যবধান হয়েছে মাত্র। তারপরও সেটা নির্ধারিত প্রধান অতিথি দেশের বাইরে থাকায় এবং তার শিডিউল মোতাবেক করতে গিয়েই হয়েছে। অথচ বিষয়টি নিয়ে দু’বছর যাবত নির্বাচন হচ্ছে না বলে গণমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে।

এ ব্যাপারে সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ জানান, নির্বাহী পরিষদ থেকে বিএনপিপন্থী ৩ আইনজীবী পদত্যাগপত্র তিনি হাতে পাননি। তবে অফিস সহকারীর কাছে জমা দিয়েছেন বলে শুনেছি। তিনি বলেন, অভিযোগ বা পদত্যাগের কিছু দেখছি না। করোনা পরিস্থিতির কারণে সবাইকে নিয়েই আলোচনা সাপেক্ষে সাধারণ সভা ৩ মাস পেছানো হয়েছিল মাত্র। এখন সাধারণ সভা আহবান করা হয়েছে এবং সেখানেই সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অবকাশ নেই।

Need Ads