ads

সোমবার , ১৩ জুন ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সিএনজিচালিত অটোরিক্সা চাপায় ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুন ১৩, ২০২২ ৫:৩৫ অপরাহ্ণ

শেরপুরে সিএনজিচালিত অটোরিক্সা চাপায় পারভেজ হাসান (২৫) নামে এক তরুণ ব্যবসায়ী নিহত হয়েছেন। ১৩ জুন সোমবার দুপুরে শহরের সজবরখিলা এলাকায় তালুকদার এন্টারপ্রাইজের সামনে ওই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ শহরের শীতলপুর এলাকার বাসিন্দা ও শ্রীবরদী উপজেলার খরিয়াকাজীরচর এলাকার মো. কামরুল হুদার ছেলে। এদিকে ঘাতক সিএনজিচালিত অটোরিক্সাটি আটক করা হলেও এর চালক কৌশলে পালিয়ে গেছে।

Shamol Bangla Ads

জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে পারভেজ হাসান শেরপুর শহরের খোয়ারপাড়-নিউমার্কেট সড়কের সজবরখিলা এলাকায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান তালুকদার এন্টারপ্রাইজের সামনে দাঁড়িয়ে ছিলেন। ওইসময় একটি সিএনজিচালিত অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে পারভেজ হাসানকে চাপা দেয়।

পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় আহত পারভেজকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে ফুলপুর এলাকায় মারা যান পারভেজ।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে সদর থানার এসআই মো. রুবেল মিয়া জানান, ওই ঘটনায় সিএনজিচালিত অটোরিক্সাটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। একইসাথে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণও প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads