ads

শুক্রবার , ১০ জুন ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হযরত মুহাম্মদ (সা:) সম্পর্কে অশ্লীল ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে নকলায় মানববন্ধন

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
জুন ১০, ২০২২ ১০:০০ পূর্বাহ্ণ

ভারতের ক্ষমতাশীল দল বিজেপি’র মূখপাত্র নূপুর শর্মা ও দিল্লী শাখার মিডিয়া সেল প্রধান নবীণ কুমার জিন্দালের বিরুদ্ধে হযরত মুহাম্মদ (সা:) ও আয়েশা সিদ্দিকা (রা:) সম্পর্কে অশ্লীল ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন হয়েছে শেরপুরের নকলায়।

Shamol Bangla Ads

নকলা উলামা ঐক্য পরিষদ ও জেহাদী জনতার আয়োজনে ১০ জুন শুক্রবার বাদ জুমা নকলা পুরাতন হল মোড় চত্বরে ওই মানববন্ধন হয়।

মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উলামা ঐক্য পরিষদের সভাপতি মাওল্না লুৎফর রহমান, সাধারন সম্পাদক মাওলানা আনসারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়ালি উল্লাহ, উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও খতিব মুফতী আব্দুল জলিল কাসেমী, মাস্তুরা-আশরাফিয়া মহিলা মাদ্রাসার মোহতামিম মাওলানা আববদুল জলিল, জালালপুর কওমী মাদ্রাসার মোহতামিম মাওলানা আমিনুল ইসলাম, পোয়াভাগ দারুল উলুম গোরস্থান মাদ্রাসার মোহতামিম মুফতী নজরুল ইসলাম, মাওলানা উসমান গণি আজাদী, হাফেজ মারুফ হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

Shamol Bangla Ads

মানববন্ধনে মসজিদের ইমাম, ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সহস্রাধিক জেহাদী জনতা অংশ গ্রহণ করেন।

Need Ads