ads

বৃহস্পতিবার , ৯ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ভোগাই নদীতে নৌকা ডুবে ব্যবসায়ী নিখোঁজ

খবর টি পড়েছেন : ৩৪৫
নালিতাবাড়ীতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ভোগাই নদীতে নৌকা ডুবে ব্যবসায়ী নিখোঁজ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলা-নালিতাবাড়ী দুই উপজেলার মধ্যবর্তী ভোগাই নদীতে নৌকা পাড়ি দিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার সময় ইব্রাহিম মিয়া (৫৯) নামে এক মনোহারী ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। ৯ জুন বৃহস্পতিবার সকালে ফকিরপাড়া এলাকায় দুই নদীর মোহনায় ভোগাই নদীতে মাঝিবিহীন রশিটানা নৌকা পারাপারের সময় ওই ঘটনা ঘটে। নিখোঁজ ইব্রাহিম বালুঘাটা বাজারের ব্যবসায়ী ও ওই গ্রামেরই বাসিন্দা।

Shamol Bangla Ads

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ব্যবসায়ী ইব্রাহিমের মা বৃহস্পতিবার সকালে স্ট্রোক করায় সে তার শ্বশুরালয়ে থাকা স্ত্রীকে আনতে সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় রিকশাচালক মুজিবর রহমান কালুকে নিয়ে ফকিরপাড়া ভোগাই নদীর পাড়ে যান। ওইসময় তিনি রিকশাওয়ালাকে দাঁড় করিয়ে রেখে রশিটানা নৌকায় চড়ে নদীর ওপারে থাকা শ্বশুর বাড়ি যাচ্ছিলেন।

কিন্তু মাঝ নদীতে যাওয়া মাত্রই নদীর তীরে বাঁধা রশি ছিঁড়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নৌকা উল্টে যায়। এতে ইব্রাহিম নদীতে পড়ে গেলে চিৎকার করে তীরে উঠার চেষ্টা করে। চিৎকার শুনে আশপাশের কয়েকজন নৌকা নিয়ে এগিয়ে এলেও সামান্য ভাটিতে নকলা উপজেলার বেনীরগোপ এলাকায় পাহাড়ি ঢলে নদীতে সৃষ্ট প্রবল স্রোতের ঘুর্ণিপাকে পড়ে তলিয়ে যান তিনি। তাৎক্ষণিক প্রত্যক্ষদর্শীরা চেষ্টা করেও তার সন্ধান পাননি।

Shamol Bangla Ads

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে খোঁজাখুঁজি করে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান স্থগিত করে বিকেলে ফিরে আসে।

এদিকে খবর পেয়ে উরফা ইউপি চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভুট্টু, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলসহ অনেকেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশের প্রথম জাভা চ্যাম্পিয়ন শেরপুরের বজলুর রহমান পরবর্তী সংবাদ হযরত মুহাম্মদ (সা:) সম্পর্কে অশ্লীল ও অবমাননাকর মন্তব্যের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads