ads

শুক্রবার , ১০ জুন ২০২২ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জুন ১০, ২০২২ ৬:২০ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে বন্যার পানিতে ডুবে দিয়ামনি নামের ১৪ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। ১০ জুন শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের সারি কালিনগর বালুরচর এলাকায় এ ঘটনা ঘটে। সে একই এলাকার মো. রফিকুল ইসলামের মেয়ে।

Shamol Bangla Ads

স্থানীয় ইউপি সদস্য মো. আজিজল হক জানান, আজ দুপুর দুইটার দিকে দিয়া মনি বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ তাকে পাওয়া খুঁজে যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশেই বন্যার পানিতে দিয়ামনিকে ভাসতে দেখা যায়। পরি পরিবারের লোকজন তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে।

পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Need Ads