ads

শুক্রবার , ১০ জুন ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাজুসের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুন ১০, ২০২২ ১০:৩৮ অপরাহ্ণ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কেন্দ্রীয় স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক চন্দন কুমার ঘোষকে অভিনন্দন এবং শেরপুর বাজুসেরর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

১০ জুন শুক্রবার বিকেলে শহরের মুন্সিবাজারস্থ শহীদ বুলবুল সড়কস্থ শহীদ আব্দুর রশিদ মেমোরিয়াল একাডেমির হলরুমে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শেরপুর বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহজাহান মিয়া। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাজুস কেন্দ্রীয় সমিতির সভাপতি সায়েম সোবহান আনভীর জুয়েলারী ব্যবসাকে বাংলাদেশের রোল মডেল করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন। সেইসাথে তিনি বাজুসের সকল সদস্যদের এক ছাতার নিচে এনে বাজুস এবং সকল ব্যবসায়ীকে সুসংগঠিত গড়ে তুলতে চান। তিনি দেশের সকল বিভাগে গোল্ড ব্যাংক করবেন। দেশের সকল স্বর্ণ শিল্পীদের আরো ভালো প্রশিক্ষিত করে তাদের দ্বারা স্বর্ণের অলংকার তৈরী করে বিদেশে রফতানি করার পরিকল্পনা নিয়েছেন। এ ছাড়া যেসব ব্যবসায়ী নানাভাবে হয়রানীর শিকার হচ্ছেন তাদের বিষয়েও খুব দ্রুত ব্যবস্থা নেবেন তিনি।

Shamol Bangla Ads

ওইসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস ময়মনসিংহ জেলা শাখার সহ সভাপতি সিতানাথ কর্মকার, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু ও এমবএ কায়ুম আহাম্মেদ, নির্বাহী সদস্য গোপাল দাস, তিলক সরকার ও গোপাল পাল।

ওইসময় অন্যান্যের মধ্যে বাজুস জেলা শাখার সাধারণ সম্পাদক সুশীল মালাকর, বাজুস নেতা রফিক মজিদ, আফজাল হোসেনসহ জেলার অন্যান্য উপজেলার নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্তরের জুয়েলারী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Need Ads