ads

শুক্রবার , ১০ জুন ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হযরত মোহাস্মদ (সা.) সম্পর্কে কটুক্তির প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুন ১০, ২০২২ ১০:১০ অপরাহ্ণ

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার বিতর্কিত মন্তব্যের জেরে শেরপুরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

১০ জুন শুক্রবার বেলা আড়াইটার দিকে শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে জুমা নামাযের পর থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে মুসুল্লিরা পৌরপার্ক মাঠে জড়ো হতে থাকে।

ইত্তেফাকুল ওলামা শেরপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন আল্লামা আজিজুল হক। ওই সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, মুসলিম উম্মাহর শেষ নবী মহানবী হযরত মুহাম্মদ (সা.)। তাই তার অপমান আমরা সইব না।

Shamol Bangla Ads

অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ করে তিনি আরও বলেন, বিজেপির সাবেক মুখপাত্র নুপুর শর্মা ও দলটির আরেক নেতা নবীন কুমার জিন্দালকে অনতিবিলম্বে গ্রেফতার করে ফাঁসির আওতায় আনতে হবে।

সংক্ষিপ্ত বক্তব্য শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন শেষে নিউমার্কেট মোড়ে এসে শেষ হয়। এরপর সেখানে বিজেপির সাবেক দুই নেতা নূপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালের কুশপুত্তলিকা দাহ করা হয়।

Need Ads