জাতীয় সংসদের হুইপ ও শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিকের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক সাহেলা আক্তার।

১০ জুন সকালে জেলা সার্কিট হাউজে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ওইসময় উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সহকারী কমিশনার মোঃ আসিফ রহমান,জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এর আগে হুইপ আতিকের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন নবাগত জেলা প্রশাসক সাহেলা আক্তার।




