ads

বুধবার , ৮ জুন ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সদর থানা পরিদর্শন করলেন নবাগত জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুন ৮, ২০২২ ৩:৪৬ অপরাহ্ণ

মাসিক পরিদর্শন কর্মসূচি’র অংশ হিসেবে শেরপুর সদর থানা পরিদর্শন করেছেন শেরপুরের নবাগত জেলা প্রশাসক সাহেলা আক্তার। ৭ জুন বুধবার দুপুরে তিনি ওই থানা পরিদর্শনে যান। থানায় জেলা প্রশাসক সাহেলা আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিক।

Shamol Bangla Ads

পরিদর্শনের শুরুতেই সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মেদের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল জেলা প্রশাসককে গার্ড অব অনার প্রদান করেন।

পরে জেলা প্রশাসক সাহেলা আক্তার থানার গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা, অফিসার ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, থানা কম্পাউন্ড, অস্ত্রাগার, মালখানা ও হাজত খানা এবং থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন করেন। তিনি থানায় আগত সেবা প্রত্যাশীদের গুণগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে করণীয় সংক্রান্তে নির্দেশনা প্রদান করেন।

Shamol Bangla Ads

ওইসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসসহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সদর থানায় কর্মরত অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads