শেরপুরের নকলায় জাতীয় দৈনিক যায়যায়দিন ১৭ বছরে পদার্পণে র্যালি ও কেক কাটার আয়োজন করা হয়। যায়যায়দিন নকলা ফ্রেন্ডস ফোরাম এর আয়োজন করে।

ওইসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, সরকারি হাজী জালমামুদ কলেজের অধ্যক্ষ আলতাব আলী, চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান, যায়যায়দিন নকলা উপজেলা প্রতিনিধি শফিউল আলম লাভলু, সাংবাদিক মোশাররফ হোসেন সরকার, কবি ও সাংবাদিক এ এম ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।




