শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ জুন বুধবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার ৫ থানার বিট কর্মকর্তাদের নিয়ে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী।

সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে নিয়মিত বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল এবং ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার জন্য বিট কর্মকর্তাদের আহ্বান জানান এবং বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।




