প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে শেরপুর সদর উপজেলায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ বিষয়ক উপস্থাপনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার তামারা তাসবিহা।

কর্মশালায় বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সেচ্ছাসেবক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।




