ads

বুধবার , ৮ জুন ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে লাইসেন্সবিহীন মিলে অবৈধভাবে চালের মজুত : ১৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুন ৮, ২০২২ ২:৩৫ পূর্বাহ্ণ

শেরপু‌রে লাইসেন্সবিহীন একটি রাইস মি‌লে অবৈধভা‌বে ধান-চাল মজুতের অ‌ভি‌যো‌গে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৭ জুন মঙ্গলবার দুপুরে শহরের ঢাকলহাটি এলাকায় মেসার্স ইমরান অটো ক্রাশিং মিলে অভিযান চালিয়ে ওই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামারা তাসবিহা।

Shamol Bangla Ads

জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, শেরপুরে চালের বাজার নিয়ন্ত্রণে জেলা খাদ্য বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিংসহ অবৈধ মজুতদারদের বিরুদ্ধে বিভিন্ন গুদাম ও মিলে অভিযান চালানো হচ্ছে। এরই আওতায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঢাকলহাটি এলাকাস্থ মেসার্স ইমরান অটো ক্রাশিং মিলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মিলের লাইসেন্স না থাকায় এবং মিলে অবৈধভাবে প্রায় ছয়শ মেট্রিক টন চাল মজুত রাখায় মিলের মালিক ইমরানুল হককে (৩৬) ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. লুৎফর রহমান, সদর এলএসডি-১ এর সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মো. মিজানুর রহমান, জেলা খাদ্য পরিদর্শক মো. মাহবুবুর রহমান, সদর উপজেলা খাদ্য পরিদর্শক মো. সাইদুজ্জামানসহ জেলা প্রশাসন, জেলা খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads