ads

শনিবার , ৪ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বুস্টার ডোজ সপ্তাহ শুরু

খবর টি পড়েছেন : ২০৪
বুস্টার ডোজ সপ্তাহ শুরু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশজুড়ে টিকার বিশেষ বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১০ জুন পর্যন্ত চলা এই কার্যক্রমে এক কোটির বেশি মানুষকে বুস্টার ডোজ টিকার আওতায় আনার পরিকল্পনা স্বাস্থ্য অধিদপ্তরের। ৪ জুন শনিবার সকাল ৯টা থেকে এই বুস্টার ডোজ সপ্তাহ শুরু হয়েছে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক বলেন, বুস্টার ডোজ সপ্তাহ আজ থেকে শুরু হয়েছে। এ সময়ে এক কোটির ওপরে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বুস্টার ডোজ নেওয়ার উপযুক্ত প্রায় ৪ কোটি মানুষ আমাদের এখনো অপেক্ষমাণ রয়েছেন।

Shamol Bangla Ads

জানা যায়, এই ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব সব নাগরিক তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে। এই ৭ দিনের যেকোনও দিন নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে বুস্টার ডোজ গ্রহণ করা যাবে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সারাদেশে মোট ১৬ হাজার ১৮১টি টিকা কেন্দ্রে বুস্টার ডোজ দেওয়া হবে। এর মধ্যে স্থায়ী কেন্দ্র ৬২৩টি ও অস্থায়ী কেন্দ্র ১৫ হাজার ৫৫৮টি। বুস্টার ডোজ সপ্তাহ চলাকালে একযোগে ৪৫ হাজার ৫৩৫ জন টিকাদান কর্মী ও স্বেচ্ছাসেবী টিকাদান কাজে নিয়োজিত থাকবেন।

Shamol Bangla Ads

সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। এজন্য টিকা কার্ডটি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। বুস্টার ডোজের পাশাপাশি কোভিড ভ্যাকসিন দেওয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে পারেন প্রবাসীরাই :… পরবর্তী সংবাদ জাতীয় চা দিবস আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads