ads

শনিবার , ৪ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় চা দিবস আজ

খবর টি পড়েছেন : ২১৯
জাতীয় চা দিবস আজ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আজ শনিবার (৪ জুন) দেশে দ্বিতীয়বারের মতো পালিত হচ্ছে জাতীয় চা দিবস। বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চা বোর্ডের উদ্যোগে দিবসটি উদযাপনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ চা বোর্ড এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য- ‘চা দিবসের সংকল্প, সমৃদ্ধ চা শিল্প’। ৪ জুন শনিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে দুপুর সাড়ে ১২টায় বাণিজ্যমন্ত্রী জাতীয় চা দিবস-২০২২ এর শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এর আগে সকাল ১১টা থেকে আলোচনা সভা শুরু হবে।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন।

সফলভাবে দ্বিতীয় ‘জাতীয় চা দিবস-২০২২’ উদযাপন করার জন্য টি-ট্রেডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (টিটিএবি), বাংলাদেশীয় চা সংসদ (বিসিএস) এবং বিভিন্ন প্রতিষ্ঠান পার্টনার হিসেবে সহযোগিতা করছে।

Shamol Bangla Ads

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে চা শিল্পে তার অসামান্য অবদান ও চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে তার যোগদানের তারিখকে স্মরণীয় করে রাখতে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে চা শিল্পের ভূমিকা বিবেচনায় ২০২০ সালের ২০ জুলাই মন্ত্রিসভার বৈঠকে ৪ জুনকে ‘জাতীয় চা দিবস’ ঘোষণা করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বুস্টার ডোজ সপ্তাহ শুরু পরবর্তী সংবাদ পদ্মা সেতু উদ্বোধনীর দিনে একযোগে সারাদেশে অনুষ্ঠান

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads