ads

শনিবার , ৪ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে পারেন প্রবাসীরাই : হুইপ আতিক

খবর টি পড়েছেন : ২২৬
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে পারেন প্রবাসীরাই : হুইপ আতিক
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্রকারীদের প্রবাসীরাই রুখে দিতে পারেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। তিনি স্থানীয় সময় ২৯ মে রবিবার নিউইয়র্কের বাংলাদেশি অধুষ্যিত জ্যাকসন হাইটসের এক রেস্তোরাঁয় প্রবাসী শেরপুরবাসীদের দেওয়া এক সংবর্ধনার জবাবে ওইসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মডেল হওয়ায় অনেকেই দেশের এসব উন্নয়নকে পছন্দ করছেন না। তারাই দেশ ও প্রবাসে বসে সরকার ও শেখ হাসিনার বিরুদ্ধে নানা মিথ্যাচার করছে। ধর্ম গেল ধর্ম গেল বলে জিকির তুলে একাত্তরের স্টাইলে মিথ্যাচারে লিপ্ত হয়েছে একাত্তরের রাজাকার আর আলবদরের সেসব প্রেতাত্মারা। এ ধরনের ষড়যন্ত্র সম্পর্কে বাংলাদেশের চেতনায় বিশ্বাসী প্রতিটি প্রবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

Shamol Bangla Ads

নিউইয়র্কের শেরপুর জেলা সমিতির প্রধান উপদেষ্টা ও অনুষ্ঠানের আহবায়ক সাংবাদিক আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতা আতিক বলেন, দেশে আজ সর্বত্রই গ্রাম-গঞ্জের চেহারা পাল্টে গেছে। উন্নয়নের পরশ পাচ্ছেন সর্বস্তরের মানুষ। তাই নিরপেক্ষভাবে সকলে ভোট দেওয়ার সুযোগ পেলে বঙ্গবন্ধুর নৌকার নিরঙ্কুশ বিজয় কেউই ঠেকিয়ে রাখতে পারবে না। এটাই বাস্তবতা এবং এটাই সত্য। সব প্রবাসীকে দেশে গিয়ে নিজ এলাকায় তা প্রত্যক্ষ করারও আহবান জানান তিনি।

শেরপুর জেলা সমিতির প্রধান উপদেষ্টা আবুল কাশেম ছাত্রজীবনের স্মৃতিচারণ করে বলেন, শেরপুরে রাজনীতিবিদ হুইপ আতিক ১৯৭১ সনে মহান স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৭৯ সালে শেরপুর সরকারি কলেজের ছাত্র সংসদে ভিপি নির্বাচিত হওয়ার পর থেকে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। ১৯৯০ সনে তিনি সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৬ সনের ১২ জুন প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন; যা এখনো অব্যাহত রয়েছে। অর্থাৎ তিনি টানা ৫ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে দ্বিতীয় মেয়াদে মহান জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করছেন। তিনি তার সাথে ছাত্র সংসদে নির্বাচিত কর্মকর্তা হয়ে করে কাজ করে নিজেকে গর্বিত বলে উল্লেখ করেন।

Shamol Bangla Ads

তিনি জেলার সামগ্রিক উন্নয়নের ধারাবিবরণীর পাশাপাশি শেরপুর জেলা সদরে পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং শেরপুর জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন দেখতে চান। সেই সংগে জামালপুর ফেরিঘাট থেকে সাতপাকিয়া-বলাইয়ের চর-চকসাহাব্দি-কুমড়ারচর-জংগলদী- ভীমগঞ্জ বাজার পর্যন্ত আঞ্চলিক সড়কের দ্রত সংস্কারের জোর দাবি জানান।

শেরপুরবাসীর এসব দাবির জবাবে আতিক এমপি বলেন, বিষয়টি তিনি আগেই প্রধানমন্ত্রীর সুদৃষ্টিতে এনেছেন। এখন সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। অগ্রাধিকারের তালিকাতেও দেখেছি। এখন শুধু সময়ের ব্যাপার। ওইসময় তিনি শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া চান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা সমিতির সাবেক সভাপতি জিল্লুর রহমান এবং সাংবাদিক লাবলু আনসার, হুইপের স্ত্রী শান্তনা রহমান শান্তা, কন্যা ডা. শারমিন রহমান অমি এবং অপি। সভায় আরও বক্তব্য রাখেন শেরপুর জেলা সমিতির সভাপতি মামুন রাশেদ, সাধারণ সম্পাদক মোস্তফা সাদী, সাবেক সভাপতি নাহিদ রায়হান, জান্নাত রহমান তারামনি, আক্তারুজ্জামান, সারোয়ার আলম সিরাজুল ইসলাম, নাইস চৌধুরী ও রাকিবুল ইসলাম। তারা শেরপুর তথা বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন-অগ্রগতির কথা বলেন। সাংস্কৃতিক পর্বে সংগঠনের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন মাহিব ইসলাম। প্রধান অতিথি হুইপ আতিককে সস্ত্রীক ফুলেল শুভেচ্ছা জানান সাদ ও নূরা। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

উল্লেখ্য, হুইপ আতিক এবারই প্রথম স্ত্রী ও ৩ কন্যাসহ স্বপরিবারে আমেরিকা সফর করছেন। গত ২২ মে তিনি স্বপরিবারে আমেরিকা গমনের পরপরই সেখানে বসবাসকারী শেরপুরবাসীসহ প্রবাসীদের তরফ থেকে তাকে একাধিক দফায় উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। স্বপরিবারে নিজেদের দেশের ও এলাকার নেতাকে পেয়ে প্রবাসীরা ছিলেন আনন্দে উদ্বেলিত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে নদী থেকে মায়ের লাশ উদ্ধার : হত্যার… পরবর্তী সংবাদ পদ্মা সেতুর উদ্বোধন : উৎসব হোক সবার :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads